সার্ধ

সার্ধ [ sārdha ] বিণ. এক এবং আধ, সাড়ে; দেড়। [সং. সহ + অর্ধ]।

সার্থকতা

সার্থকতা বি.সার্থক । সার্থক [ sārthaka ] বিণ. 1 অর্থযুক্ত (সার্থকনামা); 2 সফল, চরিতার্থ (জন্ম সার্থক, সার্থক চেষ্টা)। [সং. সহ + অর্থ + ক]।

সার্থক

সার্থক [ sārthaka ] বিণ. 1 অর্থযুক্ত (সার্থকনামা); 2 সফল, চরিতার্থ (জন্ম সার্থক, সার্থক চেষ্টা)। [সং. সহ + অর্থ + ক]। বি. সার্থকতা। সার্থকনামা বিণ. যার নাম অর্থপূর্ণ; নামজাদা।

সার্থবাহ

সার্থবাহ বি. 1 একত্র গমনকারী বণিকদল বা তার নেতা; 2 বণিক; 3 পথপ্রদর্শক।

সার্থ

সার্থ1 [ sārtha1 ] বি. 1 সঙ্গী; 2 সমূহ; 3 জন্তুসমূহ, পশুর দল (সার্থভ্রষ্ট হাতি)। [সং. √ সৃ + ণিচ্ + থ]। সার্থ2 [ sārtha2 ] বি. বণিকসমূহ। ☐ বিণ. 1 ধনবান; 2 তাত্পর্যপূর্ণ বা অর্থযুক্ত। [সং. সহ + অর্থ]। সার্থবাহ বি. 1 একত্র গমনকারী বণিকদল বা তার নেতা; 2 বণিক; 3 পথপ্রদর্শক।

সার্টিফিকেট

সার্টিফিকেট [ sārṭi-phikēṭa ] বি. 1 প্রশংসাপত্র; 2 নিদর্শনপত্র, প্রমাণপত্র; 3 উপাধিপত্র (বি এ-র সার্টিফিকেট)। [ইং. certificate]।

সার্জন

সার্জন [ sārjana ] বি. অস্ত্রচিকিত্সক। [ইং. surgeon]।

সার্কাস

সার্কাস [ sārkāsa ] বি. (প্রধানত বন্য ও হিংস্র জন্তুজানোয়ার নিয়ে) ব্যায়ামকৌশল ও চিত্তাকর্ষক খেলার প্রদর্শন। [ইং. circus]।

সারোদ্ধার

সারোদ্ধার [ sārōddhāra ] বি. 1 প্রকৃত তাত্পর্য বা গূঢ় নিরূপণ; 2 সংক্ষিপ্ত বিবরণ। [সং. সার + উদ্ধার]।