স

সালিশ

সালিশ [ sāliśa ] বি. মধ্যস্হ। [ফা.]। সালিশি বি. সালিশের কাজ, মধ্যস্হতা। ☐ বিণ. মধ্যস্হদ্বারা বিচার্য; মধ্যস্হতাসংক্রান্ত।
স

সালিয়ানা

সালিয়ানা [ sāliẏānā ] বি. বাত্সরিক বৃত্তি বা খাজনা। ☐ বিণ. বার্ষিক। [ফা. সাল-আনাহ্]।
স

সালসা

সালসা [ sālasā ] বি. রক্তশোধক ওষুধবিশেষ। [পো. salsa]।
স

সালমমিছরি

সালমমিছরি [ sālama-michari ] বি. কবিরাজি ওষুধে ব্যবহৃত কন্দবিশেষ। [আ. সালব-মিস্রি]।
স

সালন

সালন [ sālana ] বি. লংকার ঝালযুক্ত মাছ-মাংস বা তরিতরকারির তরল ব্যঞ্জনবিশেষ বা ঝোল। [তু. হি. সালন]।
স

সালংকারা

সালংকারা স্ত্রী. সালংকার । সালংকার [ sāla-ṅkāra ] বিণ. 1 গহনাপরিহিত; 2 বাক্যালংকারযুক্ত। [সং. সহ + অলংকার]।
স

সালংকার

সালংকার [ sāla-ṅkāra ] বিণ. 1 গহনাপরিহিত; 2 বাক্যালংকারযুক্ত। [সং. সহ + অলংকার]। স্ত্রী. সালংকারা।
স

সালতামামি

সালতামামি বি. বছরের শেষের বা বার্ষিক বিবরণ বা হিসাবনিকাশ।
স

সাল

সাল2 [ sāla2 ] বি. 1 অব্দ; 2 বাংলা বা হিজরি সন। [ফা.]। সালতামামি বি. বছরের শেষের বা বার্ষিক বিবরণ বা হিসাবনিকাশ।
স

সার্ষ্টি

সার্ষ্টি [ sārṣṭi ] বি. 1 সমান গতি বা শক্তি লাভ; 2 পঞ্চবিধ মুক্তির মধ্যে চতুর্থ প্রকার মুক্তি; 3 ঈশ্বরের সমান শক্তি লাভ। [সং. স(=সমান) + ঋষ্টি (=গতি)]।