সিংহ

সিংহ, (কথ্য) সিংগি, সিঙ্গি [ siṃha, (kathya) siṅgi, siṅgi ] বি. 1 বিড়াল শ্রেণির অতি বলশালী হিংস্র বন্য জানোয়ারবিশেষ, পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র; 2 (জ্যোতিষ.) রাশিচক্রের পঞ্চম স্হান; 3 (সমাসে উত্তরপদরূপে) শ্রেষ্ঠ ব্যক্তি (পুরুষসিংহ)। [সং. √ হিন্স্ + অ]। বি. স্ত্রী. সিংহী, (বাং.) সিংহিনি। সিংহদ্বার বি. 1 সিংহমূর্তিযুক্ত দ্বার; 2 প্রধান দ্বার, বিশাল অট্টালিকার সদর দরজা। সিংহনাদ বি. 1 সিংহের গর্জন; 2 বীরের হুঙ্কার। সিংহবাহিনী বি. (স্ত্রী.) দুর্গাদেবী। সিংহবিক্রান্ত বিণ. সিংহের মতো পরাক্রান্ত। ☐ বি. সিংহের পদক্ষেপ। সিংহশাবক, সিংহশিশু বি. সিংহের বাচ্চা।

সাহেবসুবো

সাহেবসুবো বি. সাহেব এবং সম্ভ্রান্ত ব্যক্তিগণ।

সাহেবমেম

সাহেবমেম বি. শ্বেতাঙ্গ বা ইংরেজ পুরুষ ও নারী।

সাহেব

সাহেব [ sāhēba ] বি. 1 সম্ভ্রান্ত বা সম্মানিত ব্যক্তি, মহাশয় (বাবুসাহেব, মৌলবিসাহেব); 2 কর্তা, মালিক (অফিসের বড়োসাহেব); 3 ইংরেজ বা শ্বেতাঙ্গ পুরুষ (সাহেবপাড়া, সাহেব সাজা); 4 নকল ইয়োরোপীয় (কালা সাহেব)। [আ. সাহিব]। সাহেবমেম বি. শ্বেতাঙ্গ বা ইংরেজ পুরুষ ও নারী। সাহেবসুবো বি. সাহেব এবং সম্ভ্রান্ত ব্যক্তিগণ। সাহেবান বি. সম্ভ্রান্ত ব্যক্তিগণ। সাহেবানি বি. সম্ভ্রান্ত মহিলা। সাহেবি1, সাহেবিয়ানা বি. ইয়োরোপীয়দের তুল্য আচার-আচরণ। সাহেবি2 বিণ. সাহেবদের অর্থাত্ ইয়োরোপীয়দের তুল্য (সাহেবি পোশাক); শ্বেতাঙ্গসুলভ।

সাহেবি

সাহেবি1, সাহেবিয়ানা বি. ইয়োরোপীয়দের তুল্য আচার-আচরণ। সাহেবি2 বিণ. সাহেবদের অর্থাত্ ইয়োরোপীয়দের তুল্য (সাহেবি পোশাক); শ্বেতাঙ্গসুলভ।

সাহুকারি

সাহু, সাহুকার, সাহুকারি [ sāhu্‌ sāhukāra, sāhukāri ] যথাক্রমে সাউ, সাউকার ও সাউকারি -এর সাধু ও মূল রূপ।

সাহুকার

সাহু, সাহুকার, সাহুকারি [ sāhu্‌ sāhukāra, sāhukāri ] যথাক্রমে সাউ, সাউকার ও সাউকারি -এর সাধু ও মূল রূপ।

সাহু

সাহু, সাহুকার, সাহুকারি [ sāhu্‌ sāhukāra, sāhukāri ] যথাক্রমে সাউ, সাউকার ও সাউকারি -এর সাধু ও মূল রূপ।