সিঁদেল

সিঁদ, সিঁদেল [ sin̐da, sin̐dēla ] যথাক্রমে সিঁধ ও সিঁধেল -এর কথ্য রূপ।

সিঁদ

সিঁদ, সিঁদেল [ sin̐da, sin̐dēla ] যথাক্রমে সিঁধ ও সিঁধেল -এর কথ্য রূপ।

সিঁথা

সিঁথি, সিঁথা [ sin̐thi, sin̐thā ] বি. সীমন্ত, মাথার কেশরাশি দুইভাগে বিন্যস্ত করলে মাঝখানে যে সরু রেখা পড়ে, টেড়ি। [< সং. সীমন্ত]।

সিঁথি

সিঁথি, সিঁথা [ sin̐thi, sin̐thā ] বি. সীমন্ত, মাথার কেশরাশি দুইভাগে বিন্যস্ত করলে মাঝখানে যে সরু রেখা পড়ে, টেড়ি। [< সং. সীমন্ত]।

সিঁড়ি

সিঁড়ি [ sin̐ḍ়i ] বি. সোপান; মই; (নামা-ওঠার জন্য) সিঁড়ির ধাপ। [সং. শ্রেণি বা শ্রেঢ়ী]।

সিংহাসন

সিংহাসন [ siṃhāsana ] বি. সিটকানো, কুঞ্চিত বা জড়সড় হওয়া (ভয়ে সিঁটিয়ে যাওয়া)। [সিটকা দ্র]।

সিংহাবলোকনন্যায়

সিংহাবলোকনন্যায় [ siṃhāba-lōkana-nyāẏa ] বি. ন্যায়বিশেষ, সিংহ যেমন শিকারে যাবার সময় বারবার সামনে ও পিছনে তাকায় তেমনই কোনো কাজে অগ্রসর হওয়ার সময় পূর্ববর্তী ও পরবর্তী বিষয় বিশেষভাবে বিবেচনার নীতি। [সং. সিংহ + অবলোকন + ন্যায়]।

সিংহাবলোকন

সিংহাবলোকন [ siṃhāba-lōkana ] বি. সিংহের প্রস্হানের সময় বারবার পিছনে তাকানো; (গৌণার্থে) ফেলে আসা দিনের প্রতি কিংবা অতীত কর্মের প্রতি দৃষ্টিপাত। [সং. সিংহ + অবলোকন]।

সিংহলি

সিংহলি বিণ. 1 সিংহলদেশবাসী; 2 সিংহলদেশজাত; 3 সিংহলদেশসংক্রান্ত। ☐ বি. 1 সিংহলের অধিবাসী; 2 সিংহলের ভাষা।

সিংহল

সিংহল [ siṃhala ] বি. ভারতের দক্ষিণস্হ দ্বীপবিশেষ, যার বর্তমান নাম শ্রীলঙ্কা, প্রাচীন লঙ্কাদ্বীপ। [সং. সিংহ + ল]। সিংহলি বিণ. 1 সিংহলদেশবাসী; 2 সিংহলদেশজাত; 3 সিংহলদেশসংক্রান্ত। ☐ বি. 1 সিংহলের অধিবাসী; 2 সিংহলের ভাষা।