সিত

সিত [ sita ] বিণ. সাদা, শুল্ক (সিত পক্ষ)। [সং. √ সি (‘বন্ধনে চিত্ত বন্ধন বা আকর্ষণ করে) + ত]। সিতকণ্ঠ বি. ডাকপাখি। সিতকর বি. চন্দ্র। সিতপক্ষ বি. 1 শুক্লপক্ষ; 2 রাজহংস। সিতপুষ্প বি. 1 কাশফুল; 2 টগর। সিতাংশু বি. চন্দ্র।

সিটি

সিটি [ siṭi ] বি. জোর শিস মুখ দিয়ে বাঁশির মতো শব্দ করা বা উক্ত শব্দ (সিটি দেওয়া)। [দেশি]।

সিটে

সিটা, (কথ্য) সিটে [ siṭā, (kathya) siṭē ] যথাক্রমে শিটা ও শিটে -র বানানভেদ।

সিটা

সিটা, (কথ্য) সিটে [ siṭā, (kathya) siṭē ] যথাক্রমে শিটা ও শিটে -র বানানভেদ।

সিটকানো

সিটকানো ক্রি. ঘৃণা অবজ্ঞা প্রভৃতি কারণে কুঞ্চিত বা সংকুচিত করা (নাক সিটকানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সিটকা

সিটকা [ siṭakā ] ক্রি. সিটকানো। [দেশি]। সিটকানো ক্রি. ঘৃণা অবজ্ঞা প্রভৃতি কারণে কুঞ্চিত বা সংকুচিত করা (নাক সিটকানো)। ☐ বি. বিণ. উক্ত অর্থে।

সিট

সিট [ siṭa ] বি. আসন, বসার জায়গা (এই সিটে কে বসবে?)। [ইং. seat]।