সিদ্ধাই

সিদ্ধাই [ siddhāi ] বি. যোগলব্ধ শক্তি। [সং. সিদ্ধ + বাং. আই]।

সিদ্ধাসন

সিদ্ধাসন বি. যোগসাধনায় উপবেশনের প্রকারবিশেষ।

সিদ্ধপুরুষ

সিদ্ধপুরুষ বি. 1 যোগসাধনায় উত্তীর্ণ মহাপুরুষ; 2 (ব্যঙ্গে) অত্যধিক চাতুরির আধার।

সিদ্ধপীঠ

সিদ্ধপীঠ বি. লক্ষ বলি, কোটি হোম এবং বিবিধ জপতপের ফলে যে স্হান অতি পবিত্র হয়েছে।

সিদ্ধধাতু

সিদ্ধধাতু বি. (ব্যাক.) যে ধাতু আপনিই সিদ্ধ, যাকে বিশ্লেষণ করা যায় না।

সিদ্ধমনোরথ

সিদ্ধকাম, সিদ্ধমনোরথ বিণ অভীষ্ট পূর্ণ হয়েছে এমন।