অখণ্ডণীয়

অখণ্ডণীয়–বিন অকাট্য, খণ্ডন করা বা ভাগ করা বা ভাঙ্গা যায় না এমন।

অগ্নায়ী

অগ্নায়ী–বি. অগ্নির পত্নী; স্বাহা। [সং. অগ্নি + ঙীষ্ (পূতক্রতোরৈ চ সূত্রানুসারে)]।

অগৌরব

অগৌরব–বি. ১. অমর্যাদা, অসম্মান; ২. অখ্যাতি, অপযশ। [সং. ন+গৌরব]।

অখণ্ডতা

অখণ্ডতা– বি. (আঞ্চলিক অখণ্ডতা) অখণ্ড-এর অনুরূপ।

অখণ্ড

অখণ্ড–বিণ. ১. খণ্ড বা বিভক্ত করা হয়নি এমন (অখণ্ড ভারত); অভগ্ন; আন্ত; পূর্ণ; integral (পরি.); ২. অক্ষত; হ্রাসপ্রাপ্ত নয় বা খর্ব করা হয়নি এমন (অখণ্ড প্রতাপ); ৩. ঘন (অখণ্ড ‘পীযূষধারা’: বা. ঘো.); ৪. পরিপূর্ণ; জমাট (অখণ্ড অন্ধকার)। [ সং. ন+খণ্ড]।

অগৌর

অগৌর–অগোর১-এর রূপভেদ।

অগৌণে

অগৌণে–ক্রি-বিণ. অবিলম্বে, শীঘ্র, ত্বরায় (রাম অগৌণে রওনা হলেন)।

অক্সিজেন

অক্সিজেন–বি. বায়বীয় মৌলিক পদার্থবিশেষ, দহনবায়ু, অম্লজান, যে মৌলিক গ্যাসের সাহায্যে দহন ও শ্বাসক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। [ইং. oxygen]।

অক্ষৌহিণী

অক্ষৌহিণী–বি. পুরাণ অনুসারে ১৯৩৫ পদাতি, ৬৫৬১ অশ্ব, ২১৮৭ হস্তী এবং ২১৮৭ রথ নিয়ে মোট ২১৮৭ চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী (কোনো কোনো প্রাচীন সাহিত্যে অক্ষৌহিণী বলতে কোনো বিশেষ সংখ্যা না বুঝিয়ে সাধারণভাবে উচ্চ সংখ্যা বোঝানো হয়েছে)। [সং. অক্ষ (রথগজাদি অর্থে) + ঊহিনী (সমূহবিশিষ্ট)]।

অগৌণ

অগৌণ–বি. অবিলম্ব, ত্বরা। বিণ. প্রধান, মুখ্য, গৌণ নয় এমন। [সং. ন+গৌণ]।