স

সুগম

সুগম, সুগম্য বিণ. 1 (পথাদি সম্বন্ধে) সহজে চলাফেরার উপযুক্ত (জয়ের পথ সুগম); 2 সহজে প্রবেশসাধ্য; 3 সহজবোধ্য (ভাষা সুগম নয়); 4 সহজলভ্য।
স

সুগভীর

সুগভীর বিণ. অতি গভীর (সুগভীর শ্রদ্ধা, সুগভীর পাণ্ডিত্য)।
স

সুগন্ধী

সুগন্ধী (-ন্ধিন্) বিণ. মধুর গন্ধযুক্ত, সুবাসিত।
স

সুগন্ধি

সুগন্ধি বিণ. (সচ. নিজস্ব) মধুর গন্ধযুক্ত (সুগন্ধিপুষ্প)। ☐ বি. 1 গন্ধদ্রব্য; 2 চুনির মতো রত্নবিশেষ।
স

সুগন্ধা

সুগন্ধা বি. 1 রান্না; 2 নবমল্লিকা; 3 মাধবী; 4 তুলসী।
স

সুগন্ধ

সুগন্ধ বি. 1 মধুর গন্ধ; 2 গন্ধক; 3 চন্দনবৃক্ষ, 4 চন্দন। ☐ বিণ. সুবাসিত, সুরভিত (সুগন্ধ তেল); মধুর গন্ধযুক্ত।
স

সুগতি

সুগতি বি. 1 সুন্দর গতি; 2 মোক্ষ।
স

সুগত

সুগত বিণ. সুন্দর গতিযুক্ত। ☐ বি. বুদ্ধদেব।