সুনাভ

সুনাভ বিণ. সুন্দর নাভিযুক্ত। ☐ বি. মৈনাক পর্বত।

সুনয়ন

সুনয়ন বিণ. পুং. সুন্দর চক্ষুযুক্ত। সুনয়না, (বাং.) সুনয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা।

সুনয়নী

সুনয়না, (বাং.) সুনয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. সুনয়ন।

সুনয়না

সুনয়না, (বাং.) সুনয়নী বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। পুং. সুনয়ন।

সুনজর

সুনজর বি. 1 সুদৃষ্টি; 2 অনুকূল ধারণা (উপরওয়ালার সুনজর)।

সুধীর

সুধীর বিণ. 1 অতি ধীরগতি; 2 অতি ধীরস্বভাব; 3 শান্ত বা নম্র।

সুদৃশ্য

সুদৃশ্য বিণ. দেখতে সুন্দর, সুদর্শন; শোভাময়।

সুদৃঢ়

সুদৃঢ় বিণ. অত্যন্ত দৃঢ় (সুদৃঢ় ভিত্তি)।