স

সুপ্রয়োগ

সুপ্রয়োগ বি. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ।
স

সুপ্রযুক্ত

সুপ্রযুক্ত বিণ. উত্তমরূপে বা যথাযথরূপে প্রয়োগ করা হয়েছে এমন (সুপ্রযুক্ত দৃষ্টান্ত)।
স

সুপ্রভাত

সুপ্রভাত বি. 1 সুন্দর বা শুভ প্রভাত; 2 (আল.) সৌভাগ্যোদয়; 3 মধ্যরাত্রির পর থেকে মধ্যাহ্নের প্রাক্কালীন সম্ভাষণবিশেষ (ইং. good morning)-এর অনুবাদ।
স

সুপ্রভা

সুপ্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী।
স

সুপ্রভ

সুপ্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত।
স

সুপ্রতিষ্ঠিত

সুপ্রতিষ্ঠ, সুপ্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্হাপিত।
স

সুপ্রতিষ্ঠ

সুপ্রতিষ্ঠ, সুপ্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্হাপিত।
স

সুপ্রজাবতী

সুপ্রজাবতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী।
স

সুপ্রকাশ

সুপ্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত।
স

সুপুরুষ

সুপুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)।