সুরস

সুরস বিণ. মিষ্টি রসযুক্ত; স্বাদু। ☐ বি. মিষ্টি রস বা স্বাদ।

সুরঞ্জিতা

সুরঞ্জিতা স্ত্রী. সুরঞ্জিত । সুরঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত।

সুরঞ্জিত

সুরঞ্জিত বিণ. অতিরঞ্জিত; সমানভাবে বা শোভনরূপে চিত্রিত। স্ত্রী. সুরঞ্জিতা।

সুরঙ্গী

সুরঙ্গী বিণ. চমত্কার ভঙ্গিযুক্ত বা লীলাযুক্ত (‘চলন ভঙ্গী অতি সুরঙ্গী’ : চণ্ডী)।

সুরক্ষিতা

সুরক্ষিতা স্ত্রী. সুরক্ষিত । সুরক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত।

সুরক্ষিত

সুরক্ষিত বিণ. ভালোভাবে রক্ষিত। স্ত্রী. সুরক্ষিতা।

সুযোগ্যা

সুযোগ্যা স্ত্রী. সুযোগ্য । সুযোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত।

সুযোগ্য

সুযোগ্য বিণ. উত্তম যোগ্যতাসম্পন্ন; অতি উপযুক্ত। স্ত্রী. সুযোগ্যা।