স

সুসিদ্ধ

সুসিদ্ধ বিণ. 1 তাপাদিতে উত্তমরূপে সিদ্ধ (সুসিদ্ধ ব্যঞ্জন); 2 সুসম্পন্ন; 3 সম্পূর্ণ সাফল্যমণ্ডিত; 4 সম্পূর্ণরূপে পূরণ হয়েছে এমন (সুসিদ্ধ বাসনা)।
স

সুসাধ্য

সুসাধ্য বিণ. সহজে করতে পারা যায় এমন।
স

সুসহ

সুসহ বিণ. সহজে বা বিনা কষ্টে সহ্য করা যায় এমন।
স

সুসম্বন্ধ

সুসম্বন্ধ বিণ. উত্তমরূপে বদ্ধ বা সম্বন্ধযুক্ত (সুসম্বন্ধ যুক্তিপরম্পরা); নিত্যসম্বন্ধ।
স

সুসম্পন্ন

সুসম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ।
স

সুসময়

সুসময় বি. শুভ বা সুখপূর্ণ সময়, সুদিন; উপযুক্ত সময়।
স

সুসমঞ্জস

সুসমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)।
স

সুসভ্যা

সুসভ্যা স্ত্রী. সুসভ্য। সুসভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য।
স

সুসভ্য

সুসভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. সুসভ্যা।