সুর

সুর1 [ sura ] বি. 1 স্বর (নাকি সুর); 2 সংগীতে নিয়ন্ত্রিত ধ্বনি (গানের বা বাঁশির সুর)। [সং. স্বর]। সুরফাঁকতাল বি. সংগীতের দশ মাত্রার তালবিশেষ। সুরবাহার বি. বাদ্যযন্ত্রবিশেষ। [সং. সূর + ফা. বহার]। সুরবোধ বি. সংগীতে সুরের বৈশিষ্ট্য সম্বন্ধে জ্ঞান। সুরসপ্তক বি. সা রে গা মা পা ধা নি-স্বরগ্রামের এই সাতটি ধ্বনি। সুর2 [ sura ] বি. 1 দেবতা, অমর; 2 সূর্য। [সং. √ সু + র]। সুরকন্যা বি. 1 দেববালা; 2 স্বর্গের কুমারী। সুরগুরু বি. বৃহস্পতি। সুরতরু বু. কল্পবৃক্ষ। সুরধুনী, সুরনদী বি. দেবনদী, গঙ্গা। সুরপতি বি. দেবরাজ ইন্দ্র। সুরপুর, সুরপুরী বি. স্বর্গ, অমরাবতী। সুরবালা বি. সুরকন্যা -র অনুরূপ। সুরলোক...

সুযোগ

সুযোগ [ suyōga ] বি. অনুকূল সময় বা পরিস্হিতি, সুবিধা। [সং. সু + যোগ]। সুযোগসন্ধানী বিণ. কেবল সুযোগ খুঁজে বেড়ায় এমন।

সুয়ো

সুয়ো [ suẏō ] বিণ. সৌভাগ্যবর্তী; স্বামীর প্রিয়া (সুয়োরানি); স্বামীসোহাগিনি। [সং. সুভগা]।

সুমেরুবৃত্ত

সুমেরুবৃত্ত বি. উত্তর মেরু থেকে 23 1/2 ডিগ্রি অক্ষাংশ দূরস্হ কাল্পনিক রেখাবিশেষ, artic circle (বি. প.)।

সুমেরু

সুমেরু [ sumēru ] বি. 1 পৌরাণিক পর্বতবিশেষ; 2 (বাং.) উত্তর মেরু। [সং. সু + মি + রু]। সুমেরুবৃত্ত বি. উত্তর মেরু থেকে 23 1/2 ডিগ্রি অক্ষাংশ দূরস্হ কাল্পনিক রেখাবিশেষ, artic circle (বি. প.)।

সুমিতি

সুমিতি [ sumiti ] বি. শোভন ও সামঞ্জস্যপূর্ণ পরিমাণ (‘আর্টের ধর্ম সুমিতি’: রবীন্দ্র)। [সং. সু + মিতি]।