সুরশৃঙ্গার

সুরশৃঙ্গার [ sura-śṛṅgāra ] বি. বীণাজাতীয় বাদ্যযন্ত্রবিশেষ। [সং. সুর + শৃঙ্গার]।

সুরমা

সুরমা1 [ suramā ] বি. রসাঞ্জনচূর্ণ, কাজলবিশেষ। [ফা.]। সুরমা2 [ suramā ] বিণ. (স্ত্রী.) অতি রমণীয়া। [সং. সু + রমা]।

সুরভী

সুরভি2, সুরভী [ surabhi2, surabhī ] বি. স্বর্গের কামধেনু। [সং. সু + √ রভ্ + ই, ঈ]।

সুরভিত

সুরভিত বিণ. সুবাসিত, সুগন্ধযুক্ত।

সুরভি

সুরভি1 [ surabhi1 ] বি. সুগন্ধ, সৌরভ; সুগন্ধদ্রব্য। ☐বিণ. সুগন্ধযুক্ত (‘কেতকী-কেশরে কেশপাশ কর সুরভি’: রবীন্দ্র)। [সং. সু + √ রভ্ + ই]। সুরভিত বিণ. সুবাসিত, সুগন্ধযুক্ত। সুরভি2, সুরভী [ surabhi2, surabhī ] বি. স্বর্গের কামধেনু। [সং. সু + √ রভ্ + ই, ঈ]।

সুরবল্লী

সুরবল্লী [ suraballī ] বি. আয়ুর্বেদীয় ওষুধে ব্যবহৃত কষায়রসযুক্ত গুল্মবিশেষ। [সং.]।

সুরতি

সুরতি1 [ surati ] বি. (প্রা. কা.) 1 রতি; 2 আলিঙ্গন। [দ্র. সুরত1]। সুরতি2 [ surati ] বি. ভাগ্যপরীক্ষামূলক জুয়াখেলাবিশেষ, লটারি। [পো. sorte]। সুরতি3 [ surati ] বি. তামাকচূর্ণ-মিশ্রিত পানের মশলাবিশেষ, সুখা। [হি.]।

সুরতহাল

সুরতহাল বি. 1 ঘটনার প্রকৃত অবস্হা; 2 ঘটনাস্হল বা আদালতে এজাহার।

সুরত

সুরত1 [ surata1 ] বি. রতিক্রীড়া, মৈথুন। [সং. সু + √ রম্ + ত]। সুরত2 [ surata2 ] বি. 1 চেহারা, আকৃতি; 2 ঢং, ধরন; 3 উপায়। [আ. সুরত্]। সুরতহাল বি. 1 ঘটনার প্রকৃত অবস্হা; 2 ঘটনাস্হল বা আদালতে এজাহার।

সুরক্ষা

সুরক্ষা [ surakṣā ] বি. 1 উত্তম রক্ষণ বা রক্ষণাবেক্ষণ (দেহের সুরক্ষা); 2 সংরক্ষণ; 3 প্রতিরক্ষা (সীমান্ত সুরক্ষা)। [সং. সু + রক্ষা]।