সুর্শা

সুর্ষা, সুর্শা, (কথ্য) সুর্ষো, সুর্শো [ surṣā, surśā, (kathya) surṣō, surśō ] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]।

সুর্ষা

সুর্ষা, সুর্শা, (কথ্য) সুর্ষো, সুর্শো [ surṣā, surśā, (kathya) surṣō, surśō ] বি. শিকল বা আলতারাফ আটকাবার আংটাবিশেষ। [দেশি]।

সুরেশ্বর

সুরেশ্বর [ surēśbara ] বি. 1 মহাদেব, শিব; 2 ইন্দ্র। [সং. সুর + ঈশ্বর]। সুরেশ্বরী বি. (স্ত্রী.) 1 দুর্গা; 2 গঙ্গা।

সুরেলা

সুরেলা [ surēlā ] বিণ. অতি মিষ্টি সুর বা স্বরবিশিষ্ট (সুরেলা গলা)। [তু. হি. সুরীলা]।

সুরেশ

সুরেন্দ্রে, সুরেশ [ surēndrē, surēśa ] বি. দেবরাজ ইন্দ্র। [সং. সুর 2 + ইন্দ্র, ঈশ]।

সুরেন্দ্রে

সুরেন্দ্রে, সুরেশ [ surēndrē, surēśa ] বি. দেবরাজ ইন্দ্র। [সং. সুর 2 + ইন্দ্র, ঈশ]।

সুরাহা

সুরাহা [ surāhā ] বি. 1 উত্তম উপায়; 2 উপযুক্ত প্রতিবিধান (খাদ্য সমস্যার বা পরিস্হিতির সুরাহা); 3 সুবিধা। [সং. সু + ফা. রাহ]।