সূর্য

সূর্য [ sūrya ] বি. পৃথিবীর নিকটতম যে-নক্ষত্রকে পৃথিবী প্রদক্ষিণ করে, পৃথিবী যে জ্যোতিষ্কের গ্রহ; রবি, ভানু, ভাষ্কর, আদিত্য। [সং. √ সৃ (প্রেরণার্থক-কর্মে প্রেরণাদান) + য]। সূর্যকর, সূর্যকিরণ, সূর্যরশ্মি বি. সূর্যের আলো, রৌদ্র। সূর্যকরোজ্জ্বল বিণ. সূর্যালোকে উজ্জ্বল। সূর্যকান্ত, সূর্যমণি বি. আতশ কাচ। সূর্যগ্রহণ বি. (বিজ্ঞা.) সংক্রমণরত সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী স্হানে চন্দ্রের সঞ্চার হওয়ার ফলে পৃথিবীপৃষ্ঠে সূর্যালোকপাতে বাধা; 2 (হি. পু.) রাহু কর্তৃক সূর্যকে গ্রাস। সূর্যঘড়ি বি. রৌদ্র ও ছায়ার পরিমাণ দেখে সময় নির্ণয় করবার যন্ত্রবিশেষ, sundial. সূর্যতনয়, সূর্যপুত্র বি. 1 শনি; 2 যম; 3 কর্ণ। সূর্যতনয়া বি. 1 যমুনা; 2 তপতী; 3 বিদ্যুত্। সূর্যবংশ বি. অযোধ্যার পৌরাণিক রাজবংশ। সূর্যমুখী...

সূরী

সূরী1 [ sūrī1 ] (-রিন্) বিণ. জ্ঞানী, বিচক্ষণ, বিদ্বান। [সং. ‘সূর (=সূর্য) উপাস্য যার’ এই অর্থে সূর + ইন্]। সূরী2 [ sūrī2 ] বি. (স্ত্রী.) 1 সূর্যপত্নী; 2 কুন্তী। [সং. সূর্য + ঈ]।

সূরি

সূরি [ sūri ] বি. 1 কবি; 2 পণ্ডিত (পূর্বসূরি); 3 জৈনগুরুগণের সাধারণ উপাধি। [সং. √ সূ + রি]।

সূর

সূর1 [ sūra1 ] বি. সূর্য। [সং. √ সূ + র]। সূর2 [ sūra2 ] বি. 1 পণ্ডিত, জ্ঞানী; 2 বীর। [সং. √ সূর্ + অ]।

সূপ

সূপ [ sūpa ] বি. 1 ব্যঞ্জনবিশেষ, ঝোল; 2 রাঁধা ডাল। [সং. √ সূ + প]।

সূনৃত

সূনৃত [ sūnṛta ] বি. সত্য অথচ প্রিয় বাক্য। ☐ বিণ. সত্য অথচ প্রিয় বক্তা। [সং. সু + √ নৃত্ + অ]।

সূনূ

সূনু2, সূনূ বি. (স্ত্রী.) তনয়া, কন্যা।

সূনু

সূনু1 [ sūnu1 ] বি. 1 পুত্র, তনয়; 2 কনিষ্ঠ ভ্রাতা। [সং. √ সূ + ন]। সূনু2, সূনূ বি. (স্ত্রী.) তনয়া, কন্যা।

সূনা

সূনা [ sūnā ] বি. প্রাণীবধের স্হান, কসাইখানা। [সং. √ সূ + ক্ত + আ]।