সৃজনশীল

সৃজনশীল বিণ. সৃজনীশক্তিবিশিষ্ট; সৃষ্টিশীল (সৃজনশীল প্রতিভা)। বি. সৃজনশীলতা।

সৃজনধর্মী

সৃজনধর্মী বিণ. সৃষ্টি করবার স্বভাব বা শক্তিবিশিষ্ট (সৃজনধর্মী চিত্তবৃত্তি)।

সৃজন

সৃজন [ sṛjana ] বি. সৃষ্টি, নির্মাণ, রচনা (সৃজনশক্তি, চরিত্রসৃজন)। [বাংলা শব্দ < সং. √ সৃজ্]। সৃজনধর্মী বিণ. সৃষ্টি করবার স্বভাব বা শক্তিবিশিষ্ট (সৃজনধর্মী চিত্তবৃত্তি)। সৃজনশীল বিণ. সৃজনীশক্তিবিশিষ্ট; সৃষ্টিশীল (সৃজনশীল প্রতিভা)। বি. সৃজনশীলতা। সৃজনীশক্তি বি. সৃষ্টি করবার ক্ষমতা। সৃজা ক্রি. (কাব্যে) সৃষ্টি করা ('সৃজিলা অপূর্ব ব্যূহ শচীকান্ত বলী': মধু.)। সৃজিত বিণ. সৃষ্টি করা হয়েছে এমন।

সৃজক

সৃজক [ sṛjaka ] বি. বিণ. স্রষ্টা, যে সৃষ্টি করে। [সং. √ সৃজ্ + অক]।

সৃক্ক

সৃক্কণী, সৃক্ক [ sṛkkaṇī, sṛkka ] বি. ঠোঁটের দুই প্রান্ত, কশ। [সং. সৃক্কনিন্]।

সৃক্কণী

সৃক্কণী, সৃক্ক [ sṛkkaṇī, sṛkka ] বি. ঠোঁটের দুই প্রান্ত, কশ। [সং. সৃক্কনিন্]।

সূর্যোদয়

সূর্যোদয় বি. ভোরে আকাশে সূর্যের প্রকাশ।