সে

সে [ sē ] সর্ব. (পুং. ও স্ত্রী.) নির্দিষ্ট ব্যক্তি (‘আমারে যেন সে ডেকেছে’: রবীন্দ্র)। ☐ বিণ. 1 সেই, উক্ত, নির্দিষ্ট (সে বস্তু, সেখান, সেদিন); 2 অতীত (সেকাল)। [সং. সঃ, সা]। সেই বিণ. পূর্বোক্ত (সেই দিন, সেই লোক)। ☐ সর্ব. 1 তাই (সেই বেশ হবে); 2 সেই সময় (সেই থেকে)। ☐ অব্য. (সমু.) 1 শেষ পর্যন্ত, যখন (‘সেই তো মল খসালি’); 2 অমনি, সঙ্গে সঙ্গে (সেই সে এল সেই সে লুকিয়ে পড়ল)। সেকাল বি. অতীত কাল, প্রাচীন কাল। সেকেলে বিণ. প্রাচীনকালের; প্রাচীনপন্হী। সেখান বি. সেই স্হান বা জায়গা। সেখানকার, (আঞ্চ.) সেখানের বিণ. সেই স্হানের। সেথা, সেথায় ক্রি. বিণ. (কা. বা...

সৃষ্টিধর্মিতা

সৃষ্টিধর্মিতা বি. (সৃষ্টিধর্মিতা প্রাণশক্তির লক্ষণ) সৃষ্টিধর্মী । সৃষ্টিধর্মী বিণ. নতুন কিছু সৃষ্টি করার গুণবিশিষ্ট (সৃষ্টিধর্মী প্রয়াস বা প্রতিভা)।

সৃষ্টিধর্মী

সৃষ্টিধর্মী বিণ. নতুন কিছু সৃষ্টি করার গুণবিশিষ্ট (সৃষ্টিধর্মী প্রয়াস বা প্রতিভা)। বি. সৃষ্টিধর্মিতা (সৃষ্টিধর্মিতা প্রাণশক্তির লক্ষণ)।

সৃষ্টিছাড়া

সৃষ্টিছাড়া বিণ. অস্বাভাবিক, অদ্ভুত (সৃষ্টিছাড়া কথা বা কল্পনা)।

সৃষ্টিক্রিয়া

সৃষ্টিকর্ম, সৃষ্টিকার্য, সৃষ্টিক্রিয়া বি. নির্মাণের কাজ; ঈশ্বর কর্তৃক ব্রহ্মাণ়্ডরচনা।