সেবকা

সেবিকা, (অপ্র.) সেবকা স্ত্রী. সেবক । সেবক [ sēbaka ] বিণ. 1 সেবাকারী, শুশ্রূষাকারী; 2 পরিচারক, ভৃত্য; 3 পূজাকারী, ভক্ত (ঈশ্বরের সেবক, নারায়ণের সেবক) । [সং. √ সেব্ + অক]।

সেবিকা

সেবিকা, (অপ্র.) সেবকা স্ত্রী. সেবক । সেবক [ sēbaka ] বিণ. 1 সেবাকারী, শুশ্রূষাকারী; 2 পরিচারক, ভৃত্য; 3 পূজাকারী, ভক্ত (ঈশ্বরের সেবক, নারায়ণের সেবক) । [সং. √ সেব্ + অক]।

সেবক

সেবক [ sēbaka ] বিণ. 1 সেবাকারী, শুশ্রূষাকারী; 2 পরিচারক, ভৃত্য; 3 পূজাকারী, ভক্ত (ঈশ্বরের সেবক, নারায়ণের সেবক) । [সং. √ সেব্ + অক]। স্ত্রী. সেবিকা, (অপ্র.) সেবকা।

সেফটিপিন

সেফটিপিন [ sēphaṭi-pina ] বি. কাপড় প্রভৃতি নিরাপদে আটকাবার ছোটো ধাতুর কলবিশেষ। [ইং. safetypin]।

সেপ্টেম্বর

সেপ্টেম্বর [ sēpṭēmbara ] বি. ইংরেজি নবম মাস (ভাদ্রের মাঝামাঝি থেকে আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত)। [ইং. september]।

সেণ্টিমিটার

সেণ্টিমিটার [ sēṇṭi-miṭāra ] বি. দূরত্ব মাপার দশমিক পদ্ধতিবিশেষ। [ইং. centimeter]।

সেণ্টিগ্রেড

সেণ্টিগ্রেড [ sēṇṭi-grēḍa ] বি. ০ থেকে ১ ডিগ্রি পর্যন্ত তাপ মাপার পদ্ধতিবিশেষ। [ইং. centigrade]।

সেণ্ট

সেণ্ট [ sēṇṭa ] বি. 1 গন্ধ; 2 সুগন্ধ; 3 সুবাসিত তরল প্রসাধন (সেণ্ট মেখেছ?)। [ইং. scent]।

সেনাশিবির

সেনাশিবির বি. সৈন্যদলের অস্হায়ী বাসস্হান, ছাউনি।

সেনানী

সেনানী বি. সেনাপতি; (বাং. প্রয়োগ) সৈন্যদল।