সোনা

সোনা [ sōnā ] বি. 1 উজ্জ্বল পীতাভ ধাতুবিশেষ, স্বর্ণ; 2 (বাং.) সোনার গয়না (তার শেষ সোনাটুকুও খুইয়েছে); 3 (আদরে) পরম ধন (‘খোকা মোদের সোনা’); 4 (আল.) উত্কৃষ্ট শস্য (সোনা ফলানো, সোনার বাংলা)। ☐ বিণ. স্বর্ণবর্ণ (সোনামুগ)। [সং. স্বর্ণ]। সোনায় সোহাগা (সোহাগার দ্বারা সহজেই সোনা গলানো যায় বলে-আল.) চমত্কার মিলন। সোনার কাঠি রুপোর কাঠি — বাঁচন-মরণের উপায়। সোনার জল — সোনালি রং করবার জন্য ব্যবহৃত রাসায়নিক জলবিশেষ। সোনার পাথরবাটি অসম্ভব বস্তু বা ব্যাপার। সোনার বেনে স্বর্ণবণিক, সোনার কারবারি সম্প্রদায়বিশেষ। সোনার সংসার (আল.) সুখৈশ্বর্যপূর্ণ সংসার। কাঁচা সোনা, পাকা সোনা অমিশ্র সোনা। কেলে সোনা-কেলে দ্র। সোনাদানা বি. সোনার তৈরি গহনাদি। সোনামুখী বিণ....

সোদরা

সোদর, সোদরা [ sōdara, sōdarā ] যথাক্রমে সহোদর ও সহোদরা -র গ্রা. রূপ।

সোদর

সোদর, সোদরা [ sōdara, sōdarā ] যথাক্রমে সহোদর ও সহোদরা -র গ্রা. রূপ।

সোৎসুক

সোৎসুক [ sōt-suka ] বিণ. (বাং. প্রয়োগ) অতিশয় উত্সুক। [বাং. স (অতিশয়) + সং. উত্সুক]।

সোৎসাহে

সোৎসাহে ক্রি-বিণ. উত্সাহের সঙ্গে (প্রস্তাবে সোত্সাহে রাজি হয়ে গেল)।

সোৎসাহ

সোৎসাহ [ sōt-sāha ] বিণ. উত্সাহযুক্ত। [সং. সহ + উত্সাহ]। সোৎসাহে ক্রি-বিণ. উত্সাহের সঙ্গে (প্রস্তাবে সোত্সাহে রাজি হয়ে গেল)।

সোৎপ্রাস

সোৎপ্রাস [ sōt-prāsa ] বি. 1 মৃদুহাসিযুক্ত বাক্য; 2 শ্লেষবাক্য। ☐ বিণ. 1 পরিহাসযুক্ত; 2 বৃদ্ধিপ্রাপ্ত। [সং. সহ + উত্প্রাস]।

সোৎকণ্ঠ

সোৎকণ্ঠ [ sōt-kaṇṭha ] বিণ. উত্কণ্ঠাযুক্ত; উদ্বেগযুক্ত। [সং. সহ + উত্কণ্ঠা]।

সোডাওয়াটার

সোডাওয়াটার বি. কার্বনিক আসিড গ্যাসযুক্ত পানীয় জল। [ইং. sodawater]।

সোডা

সোডা [ sōḍā ] বি. ক্ষারবিশেষ, সর্জিকা। [ইং. soda]। সোডাওয়াটার বি. কার্বনিক আসিড গ্যাসযুক্ত পানীয় জল। [ইং. sodawater]।