স সৌভাগিন্য সৌভাগিন্য [ saubhāginya ] বি. ভগিনীদের মধ্যে পরস্পর সদ্ভাব। [সং. সুভগিনী + য (ভাব-অর্থে)]।
স সৌভাগিনেয় সৌভাগিনেয় [ saubhāginēẏa ] বি. সৌভাগ্যবতীর অর্থাত্ পতিসোহাগিনির পুত্র। [সং. সুভগা + ইন্ + (অপত্য-অর্থে) এয়]। সৌভাগিনেয়ী বি. (স্ত্রী.) সৌভাগ্যবতীর কন্যা।
স সৌন্দর্য সৌন্দর্য [ saundarya ] বি. 1 সুন্দরতা, রূপ, রূপবত্তা, শোভা; 2 মনোহারিতা (কাব্যের সৌন্দর্য)। [সং. সুন্দর + য]।
স সৌধকিরীটিনী সৌধকিরীটিনী বিণ. (স্ত্রী.) বহু অট্টালিকাকে কিরীটের মতো ধারণকারিণী অর্থাত্ বহু সৌধপরিবৃতা।
স সৌধ সৌধ [ saudha ] বি. 1 সুধাধবলিত গৃহ; 2 অট্টালিকা, প্রাসাদ। [সং. সুধা (=চুন) + অ]। সৌধকিরীটিনী বিণ. (স্ত্রী.) বহু অট্টালিকাকে কিরীটের মতো ধারণকারিণী অর্থাত্ বহু সৌধপরিবৃতা।
স সৌদামনী সৌদামিনী, (বিরল) সৌদামনী [ saudāminī, saudāmanī ] বি. বিদ্যুত্, তড়িত্। [সং. সুদামন্ + অ + ঈ]।
স সৌদামিনী সৌদামিনী, (বিরল) সৌদামনী [ saudāminī, saudāmanī ] বি. বিদ্যুত্, তড়িত্। [সং. সুদামন্ + অ + ঈ]।
স সৌত্র সৌত্র [ sautra ] বিণ. 1 সূত্র-সংক্রান্ত; 2 সূত্রানুযায়ী; 3 (সং. ব্যাক.) গণপাঠের বহির্ভূত কিন্তু কোনো বিশেষ শব্দের ব্যুত্পত্তির জন্য সূত্রে উল্লিখিত (সৌত্র ধাতু)। ☐ বি. 1 ব্রাহ্মণ; 2 সৌত্র ধাতু। [সং. সূত্র + অ]।