সৌরাষ্ট্র

সৌরাষ্ট্র [ saurāṣṭra ] বি. 1 পশ্চিম ভারতের প্রদেশবিশেষ; 2 কাথিয়াওআড়ের অন্তর্গত রাজ্যসমূহ। ☐ বিণ. (সং.) উক্ত দেশসম্বন্ধীয়। [সং. সুরাষ্ট্র + অ]।

সৌরভী

সৌরভী বিণ. সৌরভযুক্ত, সুগন্ধ (‘মুকুল মম সুবাসে তব সৌরভী’: রবীন্দ্র)।

সৌরভ

সৌরভ [ saurabha ] বি. সুগন্ধ। [সং. সুরভি + অ]। সৌরভী বিণ. সৌরভযুক্ত, সুগন্ধ (‘মুকুল মম সুবাসে তব সৌরভী’: রবীন্দ্র)।

সৌরশক্তি

সৌরশক্তি বি. সূর্যের তাপ থেকে প্রাপ্ত শক্তি।

সৌরমাস

সৌরমাস বি. (জ্যোতিষ.) সূর্যের এক রাশিতে অবস্হিতি দ্বারা নির্দিষ্ট মাস।

সৌরদিবস

সৌরদিবস (জ্যোতিষ.) ক্রান্তিবৃত্তের একাংশ পরিক্রমণে সূর্যের যে-সময় লাগে।

সৌরজগত

সৌরজগত্ (সৌরজগত, সৌরজগৎ) বি. সূর্য ও তার গ্রহ-উপগ্রহসমূহ।

সৌর

সৌর [ saura ] বি. 1 সূর্যসম্পর্কিত, সূর্যের (সৌর মণ্ডল); 2 সূর্যোপাসক। [সং. সূর (=সূর্য) + অ]। সৌরকর বি. সূর্যকিরণ। সৌরজগত্ বি. সূর্য ও তার গ্রহ-উপগ্রহসমূহ। সৌরদিবস (জ্যোতিষ.) ক্রান্তিবৃত্তের একাংশ পরিক্রমণে সূর্যের যে-সময় লাগে। সৌরমাস বি. (জ্যোতিষ.) সূর্যের এক রাশিতে অবস্হিতি দ্বারা নির্দিষ্ট মাস। সৌরশক্তি বি. সূর্যের তাপ থেকে প্রাপ্ত শক্তি।

সৌম্যতা

সৌম্যতা বি. সৌম্য । সৌম্য [ saumya ] বিণ. 1 প্রশান্ত বা উগ্রতাবিহীন (সৌম্যমূর্তি, সৌম্যভাব); 2 সুন্দর, মনোহর (সৌম্যদর্শন)। ☐ বি. চন্দ্র পুত্র, বুধগ্রহ। [সং. সোম + য]।