স্কুল

স্কুল [ skula ] বি. যে প্রতিষ্ঠানে শিশু বা কিশোর-কিশোরী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে যায়, বিদ্যালয়। [ইং. school]। স্কুলজীবন বি. স্কুলে পাঠকালীন অবস্হা। স্কুলমাস্টার বি. বিদ্যালয়ের শিক্ষক।

স্কুটার

স্কুটার [ skuṭāra ] বি. অন্তর্দহন ইঞ্জিনচালিত উন্মুক্ত দু-চাকার গাড়িবিশেষ। [ইং. scooter]।

স্কার্ফ

স্কার্ফ [ skārpha ] বি. মাথায় বা গলায় জড়ানোর বিভিন্ন আকারের বস্ত্রখণ্ড। [ইং. scarf]।

স্কার্ট

স্কার্ট [ skārṭa ] বি. মেয়েদের ঘাগরা জাতীয় বহির্বাস। [ইং. skirt]।

স্কলারশিপ

স্কলারশিপ [ skalāra-śipa ] বি. 1 (প্রধানত মেধাবী) ছাত্রদের প্রদত্ত বৃত্তি; 2 পাণ্ডিত্য। [ইং. scholarship]।

স্কন্ধী

স্কন্ধী (-ন্ধিন্) বি. বৃক্ষ। ☐ বিণ. 1 স্কন্ধযুক্ত; 2 স্কন্ধসম্বন্ধীয়।

স্কন্ধাবার

স্কন্ধাবার বি. 1 সৈন্যদল; 2 সৈন্যদলের শিবির বা ছাউনি।

স্কন্ধ

স্কন্ধ [ skandha ] বি. 1 কাঁধ; 2 শরীর; 3 ষাঁড়ের ঝুঁটি; 4 বৃক্ষের কাণ্ড অর্থাত্ মূল থেকে শাখা অবধি; 5 গ্রন্হাদির অধ্যায় বা সর্গ; 6 ব্যূহ; 7 সেনাবিভাগ; 8 যুদ্ধ। [সং. √ স্কন্দ্ (গতি বা শোষণার্থক) + অ]। স্কন্ধাবার বি. 1 সৈন্যদল; 2 সৈন্যদলের শিবির বা ছাউনি। স্কন্ধী (-ন্ধিন্) বি. বৃক্ষ। ☐ বিণ. 1 স্কন্ধযুক্ত; 2 স্কন্ধসম্বন্ধীয়।