অ অগম্যা অগম্যা–বিণ. যে নারী যৌনসম্ভোগের পক্ষে অবৈধ, যে নারীকে সম্ভোগ করা শাস্ত্রবিরুদ্ধ। [সং. ন+গম্যা]।
অ অগম্য অগম্য–বিণ. ১. দুর্গম, যেখানে যাওয়া যায় না (অগম্য স্হানই তাকে বেশি আকৃষ্ট করে); ২. অগন্তব্য, যেখানে যাওয়া উচিত নয়; ৩. দুর্বোধ্য, দুরূহ, যা বোঝা কঠিন (ঈশ্বরের মহিমা অগম্য); ৪. নাগালের বাইরে (মনের অগম্য)। [সং. ন+গম্য]।