স্ত্রীপ্রত্যয়

স্ত্রীপ্রত্যয় বি. (ব্যাক.) কোনো শব্দকে স্ত্রীলিঙ্গবাচক করতে তার অন্তে যেসব প্রত্যয় যুক্ত হয়।

স্ত্রীধন

স্ত্রীধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি।

স্ত্রীত্ব

স্ত্রীত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ।

স্ত্রীচরিত্র

স্ত্রীচরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা।

স্ত্রীআচার

স্ত্রীআচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম।

স্ত্রী

স্ত্রী [ strī ] বি. 1 পত্নী, জায়া (স্বামী-স্ত্রী); 2 বধূ (পুরস্ত্রী); 3 নারী, রমণী, বামা, কামিনী (স্ত্রীধর্ম, স্ত্রীশিক্ষা, স্ত্রীসভা, এয়োস্ত্রী)। ☐ বিণ. স্ত্রীজাতীয় (স্ত্রী-পশু)। [সং. √ স্ত্যৈ + র + ঈ]। স্ত্রীআচার বি. হিন্দু-বিবাহানুষ্ঠানে সধবা স্ত্রীলোকদের করণীয় মঙ্গলকর্ম। স্ত্রীচরিত্র বি. 1 নারীজাতির প্রকৃতি বা স্বভাব; 2 (নাটকাদিতে) স্ত্রীলোক, স্ত্রীভূমিকা। স্ত্রীচিহ্ন বি. যোনি। স্ত্রীত্ব বি. 1 নারীধর্ম; 2 নারী-লক্ষণ; 3 স্ত্রীলোকের যোগ্য ভাব; 4 স্ত্রীলিঙ্গ। স্ত্রীদ্বেষী (-ষিন্) বিণ. নারীজাতির প্রতি বিদ্বেষযুক্ত। স্ত্রীধন বি. 1 স্ত্রীলোকের নিজ সম্পত্তি; 2 স্ত্রীলোকের বিবাহকালে প্রাপ্ত সম্পত্তি। স্ত্রীধর্ম বি. 1 রজঃ, ঋতু; 2 স্ত্রীলোকের কর্তব্য। স্ত্রীপুরুষ বি. 1 নর ও নারী; 2 পতি ও পত্নী।...