স্থানী

স্হানী (-নিন্) বিণ. স্হানযুক্ত; স্হিতিশীল।

স্থানীয়

স্হানীয় বিণ. 1 (নির্দিষ্ট) স্হানসম্বন্ধীয়; 2 (নির্দিষ্ট) স্হানের; 3 স্হানবিশেষে সীমাবদ্ধ (স্হানীয় সাক্ষী, স্হানীয় অভাব-অভিযোগ); তুল্য (পুত্রস্হানীয়)।

স্থানিক

স্হানিক বি. (প্রাচীন ভারতে) কোনো স্হানের অধ্যক্ষ। ☐ বিণ. স্হানীয়।

স্থানান্তরিতা

স্হানান্তরিতা স্ত্রী. স্হানান্তরিত । স্হানান্তরিত বিণ. ভিন্ন স্হানে নীত; এক কর্মস্হান থেকে বদলি হয়ে ভিন্ন কর্মস্হানে নিযুক্ত।

স্থানান্তরিত

স্হানান্তরিত বিণ. ভিন্ন স্হানে নীত; এক কর্মস্হান থেকে বদলি হয়ে ভিন্ন কর্মস্হানে নিযুক্ত। স্ত্রী. স্হানান্তরিতা।