স্পর্ধা

স্পর্ধা [ spardhā ] বি. 1 প্রতিযোগিতায় আস্ফালন; 2 অসাধ্যসাধনের দুর্দম বাসনা; 3 অহংকারপূর্ণ দুঃসাহস; 4 প্রতিযোগিতা; 5 দর্প, বড়াই। [সং. √ স্পর্ধ্ + অ + আ]। স্পর্ধিত, স্পর্ধী (-র্ধিন্) বিণ. 1 স্পর্ধাযুক্ত; 2 স্পর্ধাকারী (স্পর্ধিত উক্তি)। স্ত্রী. স্পর্ধিতা।

স্পন্দহীন

স্পন্দরহিত, স্পন্দশূন্য, স্পন্দহীন বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ।

স্পন্দশূন্য

স্পন্দরহিত, স্পন্দশূন্য, স্পন্দহীন বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ।

স্পন্দরহিত

স্পন্দরহিত, স্পন্দশূন্য, স্পন্দহীন বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ।

স্পন্দিত

স্পন্দিত বিণ. স্পন্দনযুক্ত, কম্পিত (‘স্পন্দিত করি দিগ্দিগন্ত উঠিল শঙ্খ বাজি’: রবীন্দ্র)।

স্পন্দা

স্পন্দা ক্রি. (কাব্যে) স্পন্দিত হওয়া।

স্পন্দমান

স্পন্দমান বিণ. কাঁপছে এমন, কম্পমান (‘যে জীবন নিত্য স্পন্দমান’: বিষ্ণু)।

স্পন্দ

স্পন্দ, স্পন্দন [ spanda, spandana ] বিণ. 1 নিয়মিত কম্পন বা নড়াচড়া (নাড়ির স্পন্দন, প্রাণস্পন্দন); 2 স্ফুরণ, মৃদু কম্পন (আঁখিপাতার বা আলোকের স্পন্দন)। [সং. √ স্পন্দ্ + অ, অন]। স্পন্দমান বিণ. কাঁপছে এমন, কম্পমান (‘যে জীবন নিত্য স্পন্দমান’: বিষ্ণু)। স্পন্দরহিত, স্পন্দশূন্য, স্পন্দহীন বিণ. স্হির, নিশ্চল, নিস্পন্দ। স্পন্দিত বিণ. স্পন্দনযুক্ত, কম্পিত (‘স্পন্দিত করি দিগ্দিগন্ত উঠিল শঙ্খ বাজি’: রবীন্দ্র)। স্পন্দা ক্রি. (কাব্যে) স্পন্দিত হওয়া।

স্পঞ্জ

স্পঞ্জ [ spañja ] বি. 1 একরকম জলচর প্রাণীর বহুচ্ছিদ্রময় শরীর; 2 কৃত্রিমভাবে রাসায়নিক উপায়ে তৈরি অনুরূপ পদার্থ (শোষণ বা ঘর্ষণের কাজে এর ব্যবহার হয়)। [ইং. sponge]।

স্নো

স্নো [ snō ] বি. মুখের প্রসাধনী হিসাবে ব্যবহৃত সুগন্ধী সচ. সাদা তৈলাক্ত পদার্থবিশেষ। [ইং. snow]।