স্পষ্টত

স্পষ্টত, (বর্জি.) স্পষ্টতঃ অব্য. স্পষ্টই বোঝা যায়। বি. স্পষ্টতা।

স্পষ্ট

স্পষ্ট [ spaṣṭa ] বিণ. 1 পরিস্ফুট, ব্যক্ত, প্রকাশিত (স্পষ্ট হওয়া); 2 বিশদ (স্পষ্ট করে বলা); 3 কিছু গোপন নেই এমন, খোলাখুলি (স্পষ্ট কথা)। ☐ ক্রি-বিণ. 1 পরিস্ফুটভাবে, বিশদভাবে (স্পষ্ট জানা বা শোনা বা দেখা); 2 খোলাখুলি ভাবে (স্পষ্ট বলে দিয়ো)। [সং. √ স্পশ্ + ত]। স্পষ্টত, (বর্জি.) স্পষ্টতঃ অব্য. স্পষ্টই বোঝা যায়। বি. স্পষ্টতা। স্পষ্টবক্তা (ক্তৃ), স্পষ্টবাদী (দিন্), স্পষ্টভাষী (-ষিন্) বিণ. যে-ব্যক্তি মনের ভাব গোপন না করে খোলাখুলি বলে, মুখফোড়। স্ত্রী. স্পষ্টবাদিনী, স্পষ্টভাষিণী। বি. স্পষ্টবাদিতা, স্পষ্টভাষিতা। স্পষ্টাক্ষরে ক্রি-বিণ. সহজবোধ্য অক্ষরে; (আল.) স্পষ্টভাবে। স্পষ্টাস্পষ্টি বিণ. অতিশয় স্পষ্ট; খোলাখুলি (স্পষ্টাস্পষ্টি কথা)। ☐ ক্রি-বিণ. খোলাখুলিভাবে, স্পষ্ট করে (স্পষ্টাস্পষ্টি বলা)। স্পষ্টীকৃত বিণ. স্পষ্ট...

স্পৃষ্ট

স্পৃষ্ট বিণ. স্পর্শ করা হয়েছে এমন (বিদ্যুত্স্পৃষ্ট = বৈদ্যুতিকস্পর্শে মৃত, electrocuted)।

স্পর্শিনী

স্পর্শিনী স্ত্রী. স্পর্শী । স্পর্শী (-র্শিন্) বিণ. স্পর্শকারী (আকাশস্পর্শী)।

স্পর্শী

স্পর্শী (-র্শিন্) বিণ. স্পর্শকারী (আকাশস্পর্শী)। স্ত্রী. স্পর্শিনী।

স্পর্শমণি

স্পর্শমণি বি. যে (কাল্পনিক) রত্নের ছোঁয়া লাগলেই সব কিছু সোনায় পরিণত হয়, পরশপাথর।

স্পর্শবর্ণ

স্পর্শবর্ণ বি. বর্গীয় বর্ণ, ক থেকে ম পর্যন্ত বর্ণ।

স্পৃশ্য

স্পর্শনীয়, স্পৃশ্য বিণ. স্পর্শনযোগ্য (তু. বিপ. অস্পৃশ্য)।