স্বনামখ্যাত

স্বনামখ্যাত, স্বনামধন্যা বিণ. নিজের নামেই বা আত্মপরিচয়েই পরিচিত অর্থাত্ পরিচয় বা প্রশংসার জন্য পিতা বা অন্য কারও নাম উল্লেখ করতে হয় না এমন; বিখ্যাত।

স্বনাম

স্বনাম [ sbanāma ] (-মন্) বি. নিজের নাম। [সং. স্ব + নামন্]। স্বনামখ্যাত, স্বনামধন্যা বিণ. নিজের নামেই বা আত্মপরিচয়েই পরিচিত অর্থাত্ পরিচয় বা প্রশংসার জন্য পিতা বা অন্য কারও নাম উল্লেখ করতে হয় না এমন; বিখ্যাত। স্বনামে ক্রি-বিণ. নিজেকেই মালিক বা কর্তা বলে পরিচয় দিয়ে (তু. বেনামে)।

স্বদেশি আন্দোলন

স্বদেশি আন্দোলন — ইংরেজ-আমলে ভারতবাসীদের স্বাধীনতালাভের উদ্দেশ্যে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের আন্দোলন।

স্বদেশীয়

স্বদেশি, স্বদেশীয় বিণ. নিজদেশজাত; নিজদেশবাসী। স্বদেশি আন্দোলন — ইংরেজ-আমলে ভারতবাসীদের স্বাধীনতালাভের উদ্দেশ্যে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের আন্দোলন।

স্বদেশি

স্বদেশি, স্বদেশীয় বিণ. নিজদেশজাত; নিজদেশবাসী। স্বদেশি আন্দোলন — ইংরেজ-আমলে ভারতবাসীদের স্বাধীনতালাভের উদ্দেশ্যে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের আন্দোলন।

স্বদেশ

স্বদেশ [ sbadēśa ] বি. নিজের দেশ; জন্মভূমি। [সং. স্ব + দেশ]। স্বদেশি, স্বদেশীয় বিণ. নিজদেশজাত; নিজদেশবাসী। স্বদেশি আন্দোলন — ইংরেজ-আমলে ভারতবাসীদের স্বাধীনতালাভের উদ্দেশ্যে বিদেশি দ্রব্য বর্জন ও স্বদেশি দ্রব্য ব্যবহারের আন্দোলন।

স্বদলীয়া

স্বদলীয়া স্ত্রী. স্বদলীয় । স্বদলীয় বিণ. স্বদলের অন্তর্ভুক্ত।

স্বদলীয়

স্বদলীয় বিণ. স্বদলের অন্তর্ভুক্ত। স্ত্রী. স্বদলীয়া।

স্বদল

স্বদল [ sbadala ] বি. নিজের দল বা পক্ষ। [সং. স্ব + দল]। স্বদলীয় বিণ. স্বদলের অন্তর্ভুক্ত। স্ত্রী. স্বদলীয়া।

স্বত্বাধিকারিণী

স্বত্বাধিকারিণী স্ত্রী. স্বত্বাধিকারী। স্বত্বাধিকারী (-রিন্) বিণ. মালিক।