স্বভাবোক্তি

স্বভাবোক্তি বি. কাব্যের অলংকারবিশেষ; কোনো বিষয়ের যথাযথ বর্ণনা।

স্বভাবী

স্বভাবী (-বিন্) বিণ. স্বভাবানুযায়ী, normal (বি. প.)।

স্বভাবসুলভ

স্বভাবসিদ্ধ, স্বভাবসুলভ বিণ. প্রকৃতিগত; স্বাভাবিক।

স্বভাবত

স্বভাবত, (বর্জি.) স্বভাবতঃ (-তস্) অব্য. সংগত কারণে বা স্বাভাবিকভাবে (স্বভাবতই সকলের দৃষ্টি কবির উপরে, এ প্রশ্ন স্বভাবতই মনে আসে)।

স্বভাবজ

স্বভাবজ বিণ. স্বভাব থেকে জাত; প্রকৃতিগত; স্বাভাবিক।