স্বাদেশিকতা

স্বাদেশিকতা বি. স্বদেশহিতৈষণা; 2 স্বদেশপ্রীতি, দেশপ্রেম (স্বাদেশিকতার উত্তেজনা)।

স্বাদেশিক

স্বাদেশিক [ sbādēśika ] বিণ. 1 স্বদেশসম্বন্ধীয় (গতযুগের স্বাদেশিক আন্দোলন); 2 স্বদেশজাত; 3 স্বদেশবাসী; 4 স্বদেশহিতৈষী। [সং. স্বদেশ + ইক]। স্বাদেশিকতা বি. স্বদেশহিতৈষণা; 2 স্বদেশপ্রীতি, দেশপ্রেম (স্বাদেশিকতার উত্তেজনা)।

স্বাদুতা

স্বাদুতা বি. সুস্বাদযুক্ততা, মিষ্টতা; জিভে লাগা।

স্বাদু

স্বাদু বিণ. সুস্বাদযুক্ত, সুমিষ্ট।

স্বাদিষ্ঠ

স্বাদিষ্ঠ বিণ. সর্বাপেক্ষা স্বাদু; অতিশয় স্বাদু।

স্বাদিত

স্বাদিত বিণ. স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, আস্বাদিত।

স্বাদন

স্বাদন বি. আস্বাদন, স্বাদগ্রহণ।

স্বাদ

স্বাদ [ sbāda ] বি. 1 জিভে খাদ্য-পানীয়ের গুণাগুণ-বোধ (দুধের স্বাদ, রান্নার স্বাদ-গন্ধের প্রশংসা); 2 রসগ্রহণ। [সং. √ স্বদ্ + অ]। স্বাদন বি. আস্বাদন, স্বাদগ্রহণ। স্বাদিত বিণ. স্বাদ গ্রহণ করা হয়েছে এমন, আস্বাদিত। স্বাদিষ্ঠ বিণ. সর্বাপেক্ষা স্বাদু; অতিশয় স্বাদু। স্বাদু বিণ. সুস্বাদযুক্ত, সুমিষ্ট। স্বাদুতা বি. সুস্বাদযুক্ততা, মিষ্টতা; জিভে লাগা।

স্বাতী

স্বাতি, স্বাতী [ sbāti, sbātī ] বি. 1 (জ্যোতিষ.) পঞ্চদশ নক্ষত্র; 2 সূর্যপত্নীবিশেষ। [সং. স্ব + √ অত্ + ই, ঈ]।

স্বাতি

স্বাতি, স্বাতী [ sbāti, sbātī ] বি. 1 (জ্যোতিষ.) পঞ্চদশ নক্ষত্র; 2 সূর্যপত্নীবিশেষ। [সং. স্ব + √ অত্ + ই, ঈ]।