স্বার্থচিন্তা

স্বার্থচিন্তা বি. নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তা।

স্বার্থ

স্বার্থ [ sbārtha ] বি. 1 নিজের লাভ বা উপকার (‘শুধু স্বার্থ নহে স্বার্থত্যাগও আছে এ সংসারে’: দ্বি. রা.); 2 নিজের প্রয়োজন; 3 নিজের ধনসম্পদ। [সং. স্ব + অর্থ]। স্বার্থচিন্তা বি. নিজের প্রয়োজনসিদ্ধির বা মঙ্গললাভের উপায়চিন্তা। স্বার্থত্যাগ বি. নিজের লাভ বা মঙ্গল বিসর্জন। স্বার্থপর, স্বার্থপরায়ণ বিণ. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল নিজের স্বার্থসাধনে অতি তত্পর। বি. স্বার্থপরতা, স্বার্থপরায়ণতা। স্বার্থসাধন, স্বার্থসিদ্ধি বি. পরের সুখ-সুবিধা অগ্রাহ্য করে কেবল স্বীয় কার্যোদ্ধার বা মঙ্গলসাধন। স্বার্থান্ধ বিণ. নিজ স্বার্থ-সাধন কল্পে ন্যায়-অন্যায় বিচার করে না এমন। স্বার্থান্বেষণ বি. (সচ. নিজের) স্বার্থসাধনের উপায়চিন্তা বা চেষ্টা। স্বার্থান্বেষী (-ষিন্) বিণ. কেবল নিজের সুখ-সুবিধা খুঁজে বেড়ায় এমন, স্বার্থান্বেষণকারী। স্বার্থোন্মত্ত বিণ....

স্বায়ত্ত

স্বায়ত্ত [ sbāẏatta ] বিণ. নিজের দ্বারা নিয়ন্ত্রিত, স্ববশ (স্বায়ত্তশাসন)। ☐ বি. নিজের পরিচালনা (‘চেয়েছিল স্বায়ত্তে আনিতে’: সু. দ.)। [সং. স্ব + আয়ত্ত]। স্বায়ত্তশাসন বি. নিজেদের দ্বারা রাজ্যশাসন, self-government.

স্বামিনী

স্বামিনী (গৃহস্বামিনী) স্ত্রী. স্বামী। স্বামী [ sbāmī ] (-মিন্) বি. 1 পতি, ভর্তা; 2 প্রভু, মনিব; 3 অধিপতি, মালিক (গৃহস্বামী, ভূস্বামী); 4 পরমহংস বা বিদ্বান সন্ন্যাসীর উপাধিবিশেষ (শ্রীধর স্বামী)। [সং. স্ব + আ + মিন্]।

স্বামী

স্বামী [ sbāmī ] (-মিন্) বি. 1 পতি, ভর্তা; 2 প্রভু, মনিব; 3 অধিপতি, মালিক (গৃহস্বামী, ভূস্বামী); 4 পরমহংস বা বিদ্বান সন্ন্যাসীর উপাধিবিশেষ (শ্রীধর স্বামী)। [সং. স্ব + আ + মিন্]। স্ত্রী. স্বামিনী (গৃহস্বামিনী)। স্বামিত্ব বিণ. মালিকানা (স্বত্ব-স্বামিত্ব)।

স্বাভাবিকতা

স্বাভাবিকতা বি. স্বাভাবিক। স্বাভাবিক [ sbābhābika ] বিণ. 1 প্রাকৃতিক, নৈসর্গিক; 2 স্বভাবজাত, প্রকৃতিগত (স্বাভাবিক অধিকার, স্বাভাবিক বিকাশ); 3 স্বভাবসংগত; 4 অবিকৃত (জিনিসটা স্বাভাবিক অবস্হাতেই আছে)। [সং. স্বভাব + ইক]।

স্বাভাবিক

স্বাভাবিক [ sbābhābika ] বিণ. 1 প্রাকৃতিক, নৈসর্গিক; 2 স্বভাবজাত, প্রকৃতিগত (স্বাভাবিক অধিকার, স্বাভাবিক বিকাশ); 3 স্বভাবসংগত; 4 অবিকৃত (জিনিসটা স্বাভাবিক অবস্হাতেই আছে)। [সং. স্বভাব + ইক]। বি. স্বাভাবিকতা।