ষড়শীতি

ষড়শীতি [ ṣaḍ়śīti ] বিণ. বি. ৮৬ সংখ্যা তার পূরক। [সং. ষট্ + অশীতি]। ষড়শীতিতম বিণ. ছিয়াশি সংখ্যার পূরক বা স্হানীয়।

ষড়রিপু

ষড়রিপু, ষড়্-রিপু [ ṣaḍ়-ripu, ṣaḍ়-ripu ] বি. কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাত্সর্য-শরীরস্হ এই ছয় শত্রু। [সং. ষট্ + রিপু]। ষড়বর্গ বি. ষড়রিপু -র অনুরূপ।

ষড়রস

ষড়রস [ ṣaḍ়-rasa ] বি. লবণ কষায় কটু তিক্ত অম্ল ও মধুর -এই ছয় প্রকার রস বা স্বাদ। [সং. ষট্ + রস]।

ষড়যন্ত্র

ষড়যন্ত্র [ ṣaḍ়-yantra ] বি. কারও বিরুদ্ধাচরণের জন্য গুপ্ত মন্ত্রণা, সংঘবদ্ধ চক্রান্ত। [সং. ষট্ + যন্ত্র]।

ষড়ভিজ্ঞ

ষড়ভিজ্ঞ [ ṣaḍ়bhijña ] বি. বুদ্ধদেব। [সং. ষট্ + অভিজ্ঞ]।

ষড়্বিধ

ষড়্বিধ [ ṣaḍ়bidha ] বিণ. ছয়প্রকার। [সং. ষট্ + বিধা]।

ষড়দর্শন

ষড়দর্শন [ ṣaḍ়-darśana ] বি. সাংখ্য পাতঞ্জল পূর্বমীমাংস উত্তরমীমাংসা বা বেদান্ত ন্যায় ও বৈশেষিক-এই ছয়টি দর্শনশাস্ত্র। [সং. ষট্ + দর্শন]।

ষড়জ

ষড়জ, ষড়্জ [ ṣaḍ়ja, ṣaḍ়ja ] বি. (সংগীতে) স্বরগ্রামের প্রথম স্বর, ‘সা’। [সং. ষট্ + √ জন্ + অ]।

ষড়ঙ্গ

ষড়ঙ্গ [ ṣaḍ়ṅga ] বি. ১. মস্তক হস্তদ্বয় কোমর ও চরণদ্বয়-দেহের এই ছয় অঙ্গ; ২. শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ-বেদের এই ছয় অবয়ব বা আনুষঙ্গিক শাস্ত্র; ৩. ছয় বেদাঙ্গ; ৪. গোমূত্র গোময় দুগ্ধ দধি ঘৃত গোরোচনা-এই ছয়টি মাঙ্গল্য দ্রব্য। ☐ বিণ. ছয় আয়ুক্ত। [সং. ষট্ + অঙ্গ়]।