ষ ষাণ্মাসিক ষাণ্মাসিক [ ṣāṇmāsika ] বিণ. ১. ছয়মাস অন্তর ঘটে বা প্রকাশিত হয় এমন (ষাণ্মাসিক পরীক্ষা, ষাণ্মাসিক পত্রিকা); ২. ছয় মাসে করণীয়। [সং. ষণ্মাস + ইক]।
ষ ষণ্ণবতি ষণ্ণবতি [ ṣaṇṇabati ] বি. বিণ. ছিয়ানব্বই সংখ্যা বা সংখ্যক, ৯৬। [সং. ষট্ + নবতি]। ষণ্ণবতিতম বিণ. ছিয়ানব্বই সংখ্যক বা স্হানীয়। স্ত্রী. ষণ্ণবতিতমী।
ষ ষণ্ডামর্ক ষণ্ডামর্ক [ ṣaṇḍāmarka ] বি. ষণ্ড ও অমর্ক নামে শুক্রাচার্যের দুই বলিষ্ঠ ও একগুঁয়ে পুত্র; (গৌণার্থে) বলিষ্ঠ ও উগ্রপ্রকৃতি। [সং. ষণ্ড + অমর্ক]।