অ অগ্ন্যুত্পাত অগ্ন্যুত্পাত–বি. ১. আগ্নেয়গিরি থেকে অগ্নিনিঃসরণ; ২. আকাশ থেকে অগ্নিবৃষ্টি, উল্কাপাত বা বজ্রপাত; ৩. আগুনের ধ্বংসলীলা। [সং. অগ্নি+উত্পাত্]।
অ অগ্ন্যাশয় অগ্ন্যাশয়–বি. পাচন গ্রন্হি, যা থেকে হজমের সহায়ক রস নিঃসৃত হয়, pancreas (বি.প.)। [সং. অগ্নি+আশয়]।
অ অগ্ন্যাস্ত্র অগ্ন্যাস্ত্র–বি. (পৌরাণিক যুগের শতঘ্নী প্রভৃতি এবং আধুনিক যুদ্ধের বন্দুক কামান প্রভৃতি) অগ্নি উদ্গিরণকারী অস্ত্র; আগ্নেয়াস্ত্র। [সং. অগ্নি+অস্ত্র]।