শ

শ

শ১–বাংলা ভাষার ত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং তালব্য উষ্ম শ্ ধ্বনির বর্ণরূপ। শ২,শো–বি. শত -র কথ্য রূপ (একশো, শ তিনেক)।  
ষ

ষটক

ষটক বি. সনেটজাতীয় কবিতার ছয়টি চরণের সমষ্টি, sestet.
ষ

ষটকর্ম

ষটকর্ম বি. ১. যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ ব্রাহ্মণের করণীয় এই ছয় কর্ম; ২. মারণ উচ্চাটন প্রভৃতি ছয়টি তান্ত্রিক প্রক্রিয়া।
ষ

ষটকর্মা

ষটকর্মা (-র্মন্) বি. ষটকর্মকারী ব্রাহ্মণ। ☐ বিণ. ষটকর্মকারী।
ষ

ষটচক্র

ষটচক্র বি. মূলাধার স্বাধিষ্ঠান মণিপূরক অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা – যোগশাস্ত্রোক্ত দেহমধ্যস্হ এই ছয় চক্র।
ষ

ষটচত্বারিংশত্তম

ষটচত্বারিংশ, ষটচত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক ৪৬ স্হানীয়। স্ত্রী. ষটচত্বারিংশত্তমী।
ষ

ষটচত্বারিংশ

ষটচত্বারিংশ, ষটচত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক ৪৬ স্হানীয়। স্ত্রী. ষটচত্বারিংশত্তমী।
ষ

ষটত্রিংশত

ষটত্রিংশ, ষটত্রিংশত্তমী, ষটত্রিংশত্ বি. বিণ. ৩৬ সংখ্যা বা তার পূরক।