শ শাঁখারি শাঁখারি [ śān̐khāri ] বি. শঙ্খের গহনা বা দ্রব্যাদি নির্মাতা বা শঙ্খব্যবসায়ী; বংশানুক্রমে শাঁখের ব্যবসায়ী হিন্দু জাতিবিশেষ। [বাং. শাঁখ + আরি]।
শ শহিদ শহিদ [ śahida ] বি. ধর্মযুদ্ধে বা ন্যায়সংগত অধিকার লাভের জন্য আত্মোত্সর্গকারী বা নিহর ব্যক্তি। [আ. শহীদ্]।
শ শর্মা শর্মা [ śarmā ] (-র্মন্) বি. ১. ব্রাহ্মণের উপাধি; ২. (বাংলায়) নিজের সম্বন্ধে আত্মগৌরবে (ওকথা এ শর্মা ভুলবে না)। [সং. √ শৃ + মন্]।