শামর

শামর [ śāmara ] বিণ. (ব্রজ.) শ্যামবর্ণ। [সং. শ্যামলা]। স্ত্রী. শামরী।

শামিয়ানা

শামিয়ানা [ śāmiẏānā ] বি. কাপড়ের তৈরি অস্হায়ী ছাদবিশেষ, চাঁদায়ো, চন্দ্রাতাপ। [ফা. শাম্-আনহ্]।

শামি কাবাব

শামি কাবাব [ śāmi kābāba ] বি. মাংসের বড়াবিশেষ। [তুর. শামি + আ. কবাব়]।

শাবান

শাবান [ śābāna ] বি. ইসলামি বত্সরের অষ্টম মাস। [আ. শাআবান্]।

শাবল

শাবল [ śābala ] বি. মাটি খোঁড়ার বা কপাট ইত্যাদি ভাঙার জন্য লোহার তৈরি খন্তাজাতীয় অস্ত্রবিশেষ। [সং. শর্বলা]।

শাবর

শাবর [ śābara ] বিণ. শবরজাতি-সম্বন্ধীয়। [সং. শবর + অ]।

শাড়ী

শাড়ি, (বর্জি.) শাড়ী [ śāḍ়i, (barji.) śāḍ়ī ] বি. ভারতীয় স্ত্রীলোকদের পরিধেয় দীর্ঘ বস্ত্রবিশেষ। [সং. শাঢী]।

শাড়ি

শাড়ি, (বর্জি.) শাড়ী [ śāḍ়i, (barji.) śāḍ়ī ] বি. ভারতীয় স্ত্রীলোকদের পরিধেয় দীর্ঘ বস্ত্রবিশেষ। [সং. শাঢী]।

শাদ্বল

শাদ্বল [ śādbala ] বি. কচি ঘাসে ঢাকা জমি। [সং. শাদ্ + বল]।