শ শুধরানো শুধরানো [ śudharānō ] ক্রি. বি. সংশোধন করা, দোষ মুক্ত করা বা হওয়া (লেখাটা শুধরে দাও, ছেলেটার স্বভাবটা শোধরাল না, সে নিজেকে অনেকটা শুধরে নিয়েছে)। [< সং. √ শুধ্]।
শ শুকনাস শুকনাস [ śuka-nāsa ] বিণ. টিয়া পাখির ঠোঁটের মতো তীক্ষ্ণ ও বাঁকানো নাকবিশিষ্ট। [সং. শুক + নাস]।
শ শুঁড় শুঁড় [ śun̐ḍ় ] বি. পশুবিশেষের লম্বা ও গোলাকার মুখ বা নাক (হাতির শুঁড়, কচ্ছপের শুঁড়)। [সং. শুণ্ড]।