শুয়ার

শুয়ার, (কথ্য) শুয়োর [ śuẏāra, (kathya) śuẏōra ] বি. শূকর। [প্রাকৃ. সূঅর < সং. শূকর]।

শুষনি

শুষনি [ śuṣani ] বি. জলজ শাকবিশেষ। [সং. সুনিষণ্ণক]।

শেখর

শেখর [ śēkhara ] বি. ১. কিরীট, মুকুট; ২. শিরোমাল্য; ৩. চূড়া (তু. চন্দ্রশেখর)। [সং. শিখি + অর]।

শেল

শেল১ [ śēla১ ] বি. ১. প্রাচীন অস্ত্রবিশেষ, শূল (শক্তিশেল); ২. শেলতুল্য যন্ত্রণাদায়ক বস্তু। [সং. শল্য]। শেল২ [ śēla২ ] বি. কামানের গোলা। [ইং. shell]।

শৈত্য

শৈত্য [ śaitya ] বি. ১. শীতলতা (শৈত্যপ্রবাহ); ২. শীতভাব। [সং. শীত + য]। শৈত্যাধিক্য বি. অত্যধিক শীতভাব।

শোণ

শোণ [ śōṇa ] বি. ১. রক্তের বর্ণ; ২. রক্ত; ৩. নদবিশেষ। ☐ বিণ. রক্তবর্ণ, লাল। [সং. √ শোণ্ + অ]। শোণিমা বি. রক্তিমা, লাল আভা।

শোধক

শোধক [ śōdhaka ] বিণ. ১. শোধনকারী; ২. সংশোধনকারী, সংস্কারক। [সং. √ শুধ্ + অক]।

শোরগোল

শোরগোল বি. হইচই, তীব্র গোলমাল, গণ্ডগোল।