শবরীর প্রতীক্ষা
শবরীর প্রতীক্ষা ১. রামায়ণে রামের সেবা করার জন্য ব্যাধ-পত্নী শবরীর সুদীর্ঘ প্রতীক্ষা; ২. (আল.) সুদীর্ঘ অপেক্ষা বা প্রতীক্ষা।
শতেকখোয়ারি
শতেকখোয়ারি, (বর্জি.) শতেকখোয়ারী বিণ. (স্ত্রী.) ১. যার ভাগ্যে বহু খোয়ার বা দুর্গতি আছে এমন; ২. যে বহু স্বজনকে খুইয়েছে (গালিবিশেষ)।