শর্ত

শর্ত [ śarta ] বি. চুক্তির নিয়ন্ত্রক নিয়ম, কড়ার (কোনো শর্তেই তাকে ছেড়ে দেওয়া হবে না, শর্তভঙ্গ)। [আ. শর্ত্]। শর্তভঙ্গ বি. চুক্তির নিয়ম ভাঙা। শর্তাদি বি. শর্ত ও অন্যান্য, নানান শর্ত। শর্তাধীন বিণ. চুক্তির শর্তে আবদ্ধ।

শবারি

শরাব, শবারি [ śarāba, śabāri ] বি. মদ, সূরা। [আ. শরাব্]।

শরাব

শরাব, শবারি [ śarāba, śabāri ] বি. মদ, সূরা। [আ. শরাব্]।

শম্বুকগতি

শম্বুকগতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। ☐ বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন।

শম্বুক

শম্বুক [ śambuka ] বি. ১. খোলার মধ্যে কোমল দেহ আবৃত থাকে এমন উদরপদ ধীরগামী প্রাণীবিশেষ, শামুক; ২. শূদ্র হয়েও তপস্যা করার অপরাধে রামচন্দ্রের দ্বারা নিহত পৌরাণিক তাপসবিশেষ। [সং. √ শম্ব্ + উ + ক]। শম্বুকগতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। ☐ বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন।

শয়তানি

শয়তানি বি. ১. দুর্বৃত্ততা, বদমাশি; ২. (স্ত্রী.) অতি দুষ্টা নারী। ☐ বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো।

শয়তান

শয়তান [ śaẏa-tāna ] বি. ১. ইহুদি খ্রিস্টান ও ইসলামি পুরাণোক্ত ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ; ২. পাপাত্মা, অতি দুর্বৃত্ত লোক; ৩. (আল.) অতি দুষ্ট লোক। [আ. শৈতান্]। শয়তানি বি. ১. দুর্বৃত্ততা, বদমাশি; ২. (স্ত্রী.) অতি দুষ্টা নারী। ☐ বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো।

শম্বরারি

শম্বরারি বি. শম্বর নামক অসুরের হন্তা কামদেব।

শম্বর

শম্বর [ śambara ] বি. ১. বড়ো হরিণবিশেষ; ২. মাছবিশেষ; ৩. পৌরাণিক অসূরবিশেষ; ৪. জল। [সং. √ শম্ব্ + অর]। শম্বরারি বি. শম্বর নামক অসুরের হন্তা কামদেব।

শমনভবন

শমনদ্বার, শমনসদন, শমনভবন বি. যমালয়।