শবাসনা

শবাসনা বি. শবের উপর অবস্হিতা কালিকাদেবী।

শবাসন

শবাসন বি. শবের মতো চিত হয়ে শুয়ে থাকার যোগাসনবিশেষ।

শবানুগমন

শবানু-গমন বি. শবদেহ শ্মশানে বা কবরে নিয়ে যাবার সময় মৃতের প্রতি সম্মান জানাতে বা শোক জানাতে সঙ্গে যাওয়া।

শবাধার

শবাধার বি. যে আধার বা বাক্সে মৃতদেহ রেখে কবর দেওয়া হয়।

শবসাধনা

শবসাধনা বি. (সদ্যোমৃত পুরুষের) শবের উপর অশ্বারোহণের ভঙ্গিতে উপবেশন করে তান্ত্রিক সাধনাবিশেষ।

শবসতকার

শবসতকার (শবসত্কার, শবসৎকার) বি. শবদাহ; কবর; অন্ত্যেষ্টি।

শবযান

শবযান বি. (প্রধানত কবর দেবার জন্য) মৃতদেহপূর্ণ কফিন বা শবাধার বহন করে নিয়ে যাবার গাড়ি।

শবযাত্রা

শবযাত্রা বি. দাহ করার বা কবর দেওয়ার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া।

শবব্যবচ্ছেদ

শবব্যবচ্ছেদ বি. শারীরবিজ্ঞান শিক্ষার জন্য বা মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ অস্ত্রদ্বারা ছিন্নবিচ্ছিন্ন করে পরীক্ষা।