শর

শর [ śara ] বি. 1 বাণ, তির; 2 তৃণবিশেষ, খাগড়া গাছ। [সং. √ শৃ + অ]। শরক্ষেপ, শরক্ষেপণ, শরত্যাগ, শরনিক্ষেপ, শরমোচন বি. লক্ষ্য বিদ্ধ করার উদ্দেশ্যে তির ছোড়া। শরজাল বি. 1 বাণসমূহ; 2 একসঙ্গে নিক্ষিপ্ত অসংখ্য তির। শরবন বি. শর গাছে ভরা ভূমি। শরবর্ষণ বি. একই সঙ্গে অসংখ্য তির নিক্ষেপ। শরবিদ্ধ বিণ. বাণদ্বারা বিদ্ধ। শরব্য বি. বাণ নিক্ষেপের লক্ষ্য, যাতে তির ছোড়া হয়, নিশানা। শরশয্যা বি. বাণদ্বারা নির্মিত শয্যা; অর্জুনের অসংখ্য তিরে রচিত ভীষ্মের শয্যা। শরসন্ধান বি. 1 ধনুকে বাণ যোজনা; 2 বাণ নিক্ষেপ। শরস্তম্ভ বি. বাণের গতিরোধ। শরাঘাত বি. তির বা বাণের আঘাত (শরাঘাতে আহত রাজহংস)। শরাহত বিণ....

শয়নাগার

শয়নকক্ষ, শয়নগৃহ, শয়নমন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর।

শয়নমন্দির

শয়নকক্ষ, শয়নগৃহ, শয়নমন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর।

শয়নগৃহ

শয়নকক্ষ, শয়নগৃহ, শয়নমন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর।

শয়নকক্ষ

শয়নকক্ষ, শয়নগৃহ, শয়নমন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর।

শয়নভঙ্গ

শয়নভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা।

শয়নীয়

শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় (‘কণ্টকিত শয়নীয়ে শুয়ে’: সু. দ.)।

শয়ন

শয়ন [ śaẏana ] বি. 1 শোয়া (শয্যায় শয়ন); 2 নিন্দ্রা (শয়নে স্বপনে); 3 বিছানো (‘প্রভাতে জাগিয়া শূন্য এ শয়নে’: রবীন্দ্র)। [সং. √ শী + অন]। শয়নকক্ষ, শয়নগৃহ, শয়নমন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর। শয়নকাল বি. ঘুমের সময়। শয়নভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা। শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় (‘কণ্টকিত শয়নীয়ে শুয়ে’: সু. দ.)।