শশ
শশ1, শশক [ śaśa1, śaśaka ] বি. খরগোশ। [সং. √ শশ্ + অ, ক]। শশবিষাণ, শশশৃঙ্গ বি. খরগোশের শিং অর্থাত্ অসম্ভব বস্তু। শশব্যস্ত বিণ. (খরগোশের মতো) অতি চঞ্চল বা ব্যস্ত। শশ2 [ śaśa2 ] বি. চাঁদের কলা বা অংশ, চন্দ্রের অংশ। [সং. √ শশ্ + অ]। শশধর, শশভৃত্, শশলক্ষণ, শশলাঞ্ছন, শশাঙ্ক বি. চন্দ্র। শশবিন্দু বি. 1 চন্দ্র; 2 বিষ্ণু।
শল্যোদ্ধার
শল্যোদ্ধার বি. 1 (প্রধানত দেহে) বিদ্ধ বাণ কাঁটা প্রভৃতি তুলে ফেলা; 2 বাস্তুভূমি থেকে প্রোথিত অস্হি তুলে ফেলা।
শল্য
শল্য [ śalya ] বি. 1 শলাকা, শলা; 2 কাঁটা, কণ্টক; 3 পৌরাণিক অস্ত্রবিশেষ, শেল (শল্যের আঘাত); 4 বাণ, তির; 5 অস্হি; 6 শজারু। [সং. √ শল্ + য]। শল্যচিকিত্সা বি. অস্ত্রচিকিত্সা, দেহে অস্ত্রোপচার। শল্যবিদ বিণ. বি. অস্ত্রচিকিত্সক; অস্ত্রচিকিত্সায় দক্ষ ব্যক্তি। শল্যোদ্ধার বি. 1 (প্রধানত দেহে) বিদ্ধ বাণ কাঁটা প্রভৃতি তুলে ফেলা; 2 বাস্তুভূমি থেকে প্রোথিত অস্হি তুলে ফেলা।