শান্তি

শান্তি [ śānti ] বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনা কামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। শান্তিজল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। শান্তিপাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। শান্তিপ্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। শান্তিরক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। ☐ বি. কোতোয়াল; পুলিশ। শান্তিরক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদ বিসংবাদ...

শানানো

শানানো ক্রি. বি. তীক্ষ্ণ করা, শান দেওয়া (ছুরি শানাচ্ছে, আক্রমণ শানানো)। ☐ বিণ. উক্ত অর্থে (শানানো ছুরি)।

শানা

শানা1 [ śānā1 ] বি. তাঁতযন্ত্রের চিরুনির মতো অংশবিশেষ। [দেশি]। শানা2 [ śānā2 ] বি. বর্ম, সাঁজোয়া। [সং. শানী]। শানা3, শানোনো [ śānā3, śānōnō ] ক্রি. বি. ক্ষুধা-আকাঙ্ক্ষাদি শান্ত বা পরিতৃপ্ত হওয়া, মেটা (এতটুকু খাবারে তার শানায় না)। [< সং. শম্ + বাং. আ]। শানা4 [ śānā4 ] ক্রি. শান দেওয়া। [সং. √ শান্ + বাং. আ]। শানানো ক্রি. বি. তীক্ষ্ণ করা, শান দেওয়া (ছুরি শানাচ্ছে, আক্রমণ শানানো)। ☐ বিণ. উক্ত অর্থে (শানানো ছুরি)।

শানপাথর

শানপাথর বি. অস্ত্রাদিতে ধার দেবার বা ধাতু পালিশ করার পাথর।

শানওয়ালা

শানওয়ালা বি. শানযন্ত্রে অস্ত্রাদিতে ধার যে দেয় বা দেওয়ার ব্যাবসা করে।

শান দেওয়া

শান দেওয়া ক্রি. বি. শানযন্ত্রে বা পাথরে ঘষে অস্ত্রাদি ধার দেওয়া; তীক্ষ্ণ করা (ছুরিতে শান দেওয়া, বুদ্ধিতে শান দেওয়া)।

শানবাঁধানো

শানবাঁধানো বিণ. ইট-পাথরে তৈরি, পাকা (শানবাঁধানো ঘাট)।

শান

শান1 [ śāna1 ] বি. পাকা মেঝে, বাঁধানো মেঝে (শানে মাথা ঠোকা)। [দেশি]। শানবাঁধানো বিণ. ইট-পাথরে তৈরি, পাকা (শানবাঁধানো ঘাট)। শান2 [ śāna2 ] বি. 1 কোষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেবার পাথর বা যন্ত্র; 3 তীক্ষ্ণ করা (শান দেওয়া)। [সং. √ শান্ + অ]। শান দেওয়া ক্রি. বি. শানযন্ত্রে বা পাথরে ঘষে অস্ত্রাদি ধার দেওয়া; তীক্ষ্ণ করা (ছুরিতে শান দেওয়া, বুদ্ধিতে শান দেওয়া)। শানওয়ালা বি. শানযন্ত্রে অস্ত্রাদিতে ধার যে দেয় বা দেওয়ার ব্যাবসা করে। শানপাথর বি. অস্ত্রাদিতে ধার দেবার বা ধাতু পালিশ করার পাথর।

শাজাদি

শাজাদা, শাজাদি [ śājādā, śājādi ] যথাক্রমে শাহজাদা ও শাহজাদি -র রূপভেদ।

শাজাদা

শাজাদা, শাজাদি [ śājādā, śājādi ] যথাক্রমে শাহজাদা ও শাহজাদি -র রূপভেদ।