শামা

শামা1 [ śāmā1 ] বি. প্রদীপ, বাতি। [আ.]। শামাদান বি. শেজ, দীপাধার। শামাপোকা দ্র শ্যামা2। শামা2, শামি, শাঁপি [ śāmā2, śāmi, śām̐pi ] বি. মুদগরাদির লোহায় মোড়া মুখ, মুগুর গদা প্রভৃতির মুখে যে লোহার আবরণ থাকে। [সং. শম্ব]।

শামলা

শামলা1 [ śāmalā1 ] বিণ. শ্যামবর্ণা, কালো (শামলা গাই)। [সং. শ্যামলা]। শামলা2 [ śāmalā2 ] বি. শালের পাগড়িবিশেষ (উকিলের শামলা)। [আ.]।

শাপিত

শাপিত বিণ. শাপগ্রস্ত, শাপপ্রাপ্ত।

শাপশাপান্ত

শাপশাপান্ত বি. 1 শাপমোচন, শাপভঙ্গ; 2 (বাং.) সর্বরকম অভিশাপ (শাপশাপাস্ত করা)।

শাপা

শাপা ক্রি. অভিশাপ দেওয়া।

শাপভ্রষ্টা

শাপভ্রষ্টা স্ত্রী. শাপভ্রষ্ট বিণ. শাপের ফলে হীনজন্মপ্রাপ্ত।

শাপভ্রষ্ট

শাপভ্রষ্ট বিণ. শাপের ফলে হীনজন্মপ্রাপ্ত। স্ত্রী. শাপভ্রষ্টা।