শিক্ষাদীক্ষা

শিক্ষাদীক্ষা বি. 1 শাস্ত্রাদি অধ্যয়ন ও মন্ত্রগ্রহণ; 2 বিদ্যার্জন ও আচরণ, লেখাপড়া ও স্বভাব।

শিক্ষাধীন

শিক্ষাধীন বিণ. শিক্ষানবিশ, এখনও শিক্ষা লাভ করছে এমন।

শিক্ষানবিশ

শিক্ষানবিশ বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে।

শিক্ষাবিদ

শিক্ষাবিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন।

শিক্ষাব্রতী

শিক্ষাব্রতী বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন।