শৃঙ্খলা

শৃঙ্খলা [ śṛṅkhalā ] বি. 1 রীতি, নিয়ম (শৃঙ্খলা মেনে চলা, শৃঙ্খলা বজায় রাখা); 2 নিয়মানুবর্তিতা, সুব্যবস্হা (কাজের শৃঙ্খলা, আইনশৃঙ্খলা); 3 বন্দোবস্ত; 4 শৃঙ্খল। [সং. শৃঙ্খল + আ]। শৃঙ্খলাবদ্ধ, শৃঙ্খলিত বিণ. 1 শিকলদ্বারা বাঁধা রয়েছে এমন; 2 সুশৃঙ্খলাযুক্ত; সুবিন্যস্ত।

শৃগালী

শৃগালী স্ত্রী. শৃগাল [ śṛgāla ] বি. কুকুরজাতীয় রাত্রিচর মাংসাশী বন্য জন্তুবিশেষ, শিয়াল। [সং. √ সৃজ্ + আল-তু. ফা. শগাল্]।

শৃগাল

শৃগাল [ śṛgāla ] বি. কুকুরজাতীয় রাত্রিচর মাংসাশী বন্য জন্তুবিশেষ, শিয়াল। [সং. √ সৃজ্ + আল-তু. ফা. শগাল্]। স্ত্রী. শৃগালী।

শূলী

শূলপাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব।

শূলপাণি

শূলপাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব।

শূলে দেওয়া

শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা।

শূলে চড়ানো

শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা।