লক গেট

লক-গেট [ laka-gēṭa ] বি. বাঁধ জলাধার ইত্যাদির কপাট, জলকপাট। [ইং. lock gate]।

লক আপ

লক-আপ [ laka-āpa ] বি. হাজত, ফাটক (লক-আপে বন্দি)। [ইং. lock-up]।

লক আউট

লক আউট [ laka āuṭa ] বি. তালাবন্ধ; কারখানা ইত্যাদি বন্ধ বা বন্ধ ঘোষণা। [ইং. lockout]।

লংজাম্প

লংজাম্প [ lañjāmpa ] বি. ছুটে এসে এক লাফে দুরত্ব অতিক্রম করার খেলাবিশেষ, দীর্ঘ লম্ফন। [ইং. long jump]।

লংক্লথ

লংক্লথ [ laṅklatha ] বি. খাপি সুতিকাপড়বিশেষ। [ইং. longcloth]।

লংকা

লংকা [ laṅkā ] বি. মশলারূপে ব্যবহৃত ঝাল ফলবিশেষ, লংকামরিচ। [দেশি]। লংকাবাটা বি. জলের সংঙ্গে পিষ্ট লংকা।

লোমাবলি

রোমাবলি, লোমাবলি [ rōmābali, lōmābali ] বি. ১. রোমরাজি, রোমসমূহ; ২. নাভির ঊর্ধ্বভাগ পর্যন্ত প্রসারিত উদরের লোমশ্রেণি। [সং. রোমন্ লোমন্ + আবলি]।

লোহার কার্তিক

লোহার কার্তিক, কেলে কার্তিক, নব কার্তিক–বি. (বিদ্রূপে) অতি কৃষ্ণকায় ও কুৎসিত লোক।

লাখ কথার এক কথা

লাখ কথার এক কথা–বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা।